প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গতকাল রোববার রাতে ফল প্রকাশিত হয়। বিজ্ঞান শাখা থেকে চার হাজার ৯১০ জন, মানবিক শাখা থেকে চার হাজার ৫৫৩ জন ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে চার হাজার ৭৪০ জন পাস করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ওয়েবসাইট http://ghaunit.univdhaka.edu থেকে ফলাফল জানা যাবে।রবি, সিটিসেল, বাংলালিংক ও এয়ারটেলের গ্রাহকেরা মুঠোফোনে DU স্পেস GHA স্পেস রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস করেও ফলাফল জানতে পারবেন।