প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের (‘ঘ’ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষায় ৫৪০টি আসনের বিপরীতে দুই হাজার ৭৮১ জন (বিজ্ঞানে ৪৮৬, মানবিকে দুই হাজার ৫০ ও বাণিজ্য শাখা এবং অন্যান্য ২৪৫ জন) শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে। এ ছাড়া পরীক্ষার ফলাফল জানতে যেকোনো মুঠোফোনের খুদে বার্তায় JNU লিখে একটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে আবার একটি স্পেস দিয়ে ইউনিটের নাম লিখে ১৬২৪২ নম্বরে পাঠিয়ে জানা যাবে।