'চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ধিক্কার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ সরকারকে অস্বস্তিতে ফেলার জন্য ষড়যন্ত্র করছে বলে মনে করছে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি এ জন্য চবক চেয়ারম্যানকে ‘ধিক্কার’ জানিয়েছে। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বিশেষ বৈঠকে এ অভিযোগ করা হয়।
১৫ জুন চবকের চেয়ারম্যান একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নিউমুরিং টার্মিনাল (এনটিসি) পুরো চালু না হলে জাহাজ জট বাড়বে। তিনি বন্দর নিয়ে ভয়াবহ আশঙ্কা এবং নিজেদের স্বপ্নের কথাও বলেন।
গতকাল কমিটির বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, চবকের চেয়ারম্যান তাঁর স্বপ্নের কথা বলেছেন, নিজের কৃতিত্ব জাহির করেছেন। কিন্তু সরকারের পরিকল্পনার কথা বলেননি। একজন কর্মকর্তার কাজ সরকারি পরিকল্পনা বাস্তবায়ন করা। নেতিবাচক কথা বলে জনমনে িতনি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন।