‘চট্টগ্রামে উড়ালসড়ক ধসে পড়ার জন্য সরকার দায়ী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাট জংশনে উড়ালসড়কের গার্ডার ধসে পড়ার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। গত রোববার বহদ্দারহাটে ধ্বংসস্তূপ পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।আমীর খসরু আরও বলেন, উড়ালসড়কের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে। অথচ সেই প্রকৌশলীর নেতৃত্বে এত বড় নির্মাণকাজ চালিয়ে নেওয়া হচ্ছিল। এটা আসলে বিস্ময়ের ব্যাপার। আসলে সরকারের কাছে দাবি জানিয়ে কোনো লাভ নেই। সরকার জনগণের দাবি গ্রাহ্য করছে না। পরে তিনি দুর্ঘটনায় নিহত চান্দগাঁও ওয়ার্ডের সাজ্জাদ হোসেন, পূর্ব ষোলশহর ওয়ার্ডের এনাম ও ইলিয়াসের বাসায় যান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে তিনি ইলিয়াসের জানাজায়ও অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপির নেতা এস এম ফজলুল হক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।