'চট্টগ্রামের উপভাষা'র মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মনিরুজ্জামান রচিত চট্টগ্রামের উপভাষা গ্রন্থটির মোড়ক উন্মোচন এবং লেখক হিসেবে তাঁকে সম্মানী প্রদান অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সভাকক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘চট্টগ্রামের ভাষার বৈশিষ্ট্য, মহত্ত্ব, শৈলী, গঠন, কলাকৌশল বিষয়ে চট্টগ্রামের উপভাষা নামক গ্রন্থটি আমাদের ভবিষ্যৎ গবেষকদের গবেষণাকাজে অনন্য ভূমিকা রাখবে।’
লেখক মনিরুজ্জমান বলেন, ‘ভাষার ব্যবহার, পরিবর্তন ও সংরক্ষণ প্রবণতার দিকগুলো বিশেষভাবে লক্ষ রেখে চট্টগ্রামের ইতিহাস-সংস্কৃতি সাধারণ মানুষের কাছে উপস্থাপন করার লক্ষ্যেই এই বইটি প্রকাশ করতে পেরে খুব ভালো লাগছে।’