'চণ্ডালিকা' মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে পুলিশ প্রশাসনের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্যনাট্য চণ্ডালিকা পরিবেশন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে পুলিশ লাইনের ড্রিল শেডে নাটক শুরুর আগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জিহাদুল কবির। সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন নাহার চৌধুরী, জেলা প্রশাসক জিনাত আরা ও রাজবাড়ীর পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী। দিব্য নাট্যকলা একাডেমির শিল্পীরা এতে অংশ নেন। রাজবাড়ী প্রতিনিধি|