'চলন্ত বিতর্ক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববিদ্যা শিক্ষায় ‘চলন্ত বিতর্ক’ শুরু হয়েছে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে। ইংরেজি বিভাগের আয়োজনে গতকাল বুধবার প্রতিষ্ঠানের এম হাবিবুর রহমান মিলনায়তনে ‘মানববিদ্যা শিক্ষায় চলন্ত বিতর্ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনারের পরই এ বিতর্ক শুরু হয়। আয়োজকেরা জানান, এই বিতর্ক অব্যাহত থাকবে। তিন মাস, ছয় মাস এমনকি এক বছর পরও এর ফলাফল নির্ধারিত হতে পারে। মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ। সেমিনারে বক্তব্য দেন অধ্যাপক মাজহারুল ইসলাম, মোহাম্মদ শফিকুল ইসলাম, সুরেশ রঞ্জন বসাক ও কবি শুভেন্দু ইমাম। নিজস্ব প্রতিবেদক, সিলেট