‘চলেরবল ইংরেজিতে দক্ষ হতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জনশক্তি এবং পোশাকশিল্প আমাদের দেশে বেশি অগ্রগামী ও কার্যকর। কিন্তু নারী জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আমরা ভারত ও নেপাল থেকে পিছিয়ে আছি। কেননা, ওই দেশের নারীরা “চলেরবল ইংরেজি” জানে, যা দিয়ে তারা বিদেশে চলাফেরা করতে পারছে, দেশের জনশক্তি রপ্তানি বাড়াতে হলে আমাদের দেশের নারীদের চলেরবল ইংরেজিতে দক্ষ হতে হবে।’ কথাগুলো বলেছেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘কর্মজীবীদের নিরাপদ বিদেশ গমন প্রক্রিয়া: সামাজিক অংশগ্রহণ’ শীর্ষক এক কর্মশালা উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।