'চলো ব্রাজিল' ক্যাম্পেইনে বিজয়ী চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোকা-কোলা বাংলাদেশের ‘চলো ব্রাজিল’ ক্যাম্পেইনে বিজয়ী হয়েছেন চারজন৷ এঁরা হলেন খুলনার মো. খালেকুল ইসলাম, রাজশাহীর মো. মাহবুব আলম, চট্টগ্রামের সৈয়দ মুহাম্মদ শফিকুল আলম ও সিলেটের আবদুল বাকী আহমদ শফি৷ তাঁরা ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ সরাসরি দেখা এবং তিন রাত ও চার দিন ব্রাজিলে থাকার সুযোগ পাবেন৷ বিজয়ীদের নির্বাচনের মধ্য দিয়ে শেষ হয়েছে গত মাসে শুরু হওয়া এই ক্যাম্পেইন৷ এতে গ্রামীণফোন, চ্যানেল আই, রেডিও ফুর্তি ও প্রথম আলোর সঙ্গে যৌথভাবে কাজ করেছে কোকা-কোলা৷ কোকা-কোলা গত ডিসেম্বরে ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি বাংলাদেশে নিয়ে এসেছিল৷ বিজ্ঞপ্তি৷