'চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের বিরুদ্ধে (ইউপিডিএফ) চাঁদাবাজির যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। গতকাল রোববার সংগঠনটির প্রচার শাখা থেকে পাঠানো বিবৃতিতে এ কথা বলা হয়।
আঞ্চলিক দল ইউপিডিএফের প্রচার শাখার সদস্য নিরণ চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক সংগঠন। শুরু থেকেই ইউপিডিএফ গণতান্ত্রিকভাবে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। ইউপিডিএফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সর্বৈব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল যেভাবে জনগণের সহযোগিতা নিয়ে পরিচালিত হয়ে থাকে, ইউপিডিএফও জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা নিয়ে পরিচালিত হচ্ছে। জনগণই ইউপিডিএফকে আর্থিকসহ প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আন্দোলনে সহায়তা করছে।
সম্প্রতি খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের নেতৃত্বাধীন চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি এবং খাগড়াছড়ি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ইউপিডিএফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলে।