দেশের দুই অনন্য প্রতিভা তারেক মাসুদ ও মিশুক মুনীরের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত ও ক্ষুব্ধ সুনামগঞ্জবাসী গতকাল বুধবার নিরাপদ সড়ক ও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ‘কবি মমিনুল মউজদীন স্মৃতি সংসদ’-এর উদ্যোগে বেলা দুইটায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক, সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা, ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরী, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ত ম মিসবাহ ও এ টি এম হেলাল, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক লতিফুর রহমান, অতিরিক্ত পিপি পীর ফজলুর রহমান, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বিজন সেন রায়, পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান ও সৈয়দ ইয়াছিনুর রশিদ, আওয়ামী লীগের নেতা অমল কান্তি কর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন, শিক্ষকনেতা কাননবন্ধু রায় ও আলী হায়দার, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।