প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর-মাগুরা মহাসড়কের মাগুরার সীমাখালীতে ধসে পড়া সেতুর জায়গায় চার লেনের সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সাংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। গতকাল রোববার তিনি ধসে পড়া সেতুটি পরিদর্শনে গিয়ে এ কথা জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে তিনি এ বিষয়ে কথা বলেছেন। তিনি আরও বলেন, আপাতত চলাচলের জন্য এক সপ্তাহের মধ্যে বেইলি ব্রিজ নির্মাণ করা হবে। এ সময় সড়ক ও জনপথ বিভাগের মাগুরা জেলার নির্বাহী প্রকৌশলী নুরুন্নবী তরফদার, মাগুরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু নাছের প্রমুখ উপস্থিত ছিলেন। ১৩ ফেব্রুয়ারি তিনটি যান নিয়ে সীমাখালী সেতুটি ধসে পড়ে। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।