'চাল সরবরাহে চটের বস্তা ব্যবহার সরকারের হঠকারী সিদ্ধান্ত'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাল সরবরাহে চটের বস্তার ব্যবহার সরকারের হঠকারী সিদ্ধান্ত বলে দাবি করেছেন বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রশিদ।
অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সভায় গতকাল বুধবার তিনি এ কথা বলেন।
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সরকার চালসহ ছয়টি পণ্য চটের বস্তায় সরবরাহের সময় বেঁধে দিয়েছে।
অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি সূত্রে জানা গেছে, পৌরসভার মজিবর রহমান মিলনায়তনে বেলা তিনটার দিকে ওই সভা হয়।
এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া চালকল মালিক সমিতির সাবেক সভাপতি আবদুল মজিদ।