'চা-শিল্পের উন্নয়নে সরকার আন্তরিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ইনস্টিটিউটের ফটিকছড়ি উপকেন্দ্রে উন্মুক্ত চা আস্বাদনী অনুষ্ঠান ১৩ জুন অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের পরিচালক মাইনউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আজমল কবির।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিটি ব্রোকার্স লিমিটেডের পরিচালক মাহমুদ হোসেন, বাংলাদেশ চা সংসদ চট্টগ্রাম শাখার চেয়ারম্যান মোমতাজুল হাসান, ওয়াগ্গাছড়া চা–বাগানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী প্রমুখ। প্রধান অতিথি বলেন, চায়ের উৎপাদন বৃদ্ধি ও গুণগত উৎকর্ষ অর্জনে বাংলাদেশ চা বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ শিল্পের উন্নয়নে সরকার আন্তরিক। চা আস্বাদন–প্রক্রিয়ায় সহায়তা করেন মো. ইসমাইল হোসেন, মো. আবুল কাশেম ও মো. মুজিবুর রহমান। বিজ্ঞপ্তি।