'চিনির দাম বাড়বে কি-না গ্যারান্টি নেই'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশীয় চিনি শিল্প রক্ষায় চিনি আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। এতে চিনির দাম বাড়বে কি না-এমন প্রশ্নে তিনি বলেন, এ ব্যাপারে তিনি কোনো গ্যারান্টি দিতে পারছেন না।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কাস্টমস, গোয়েন্দা ও শুল্ক অধিদপ্তরের নতুন কার্যালয়ের উদ্বোধন ও গোয়েন্দার চোখ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এই অনুষ্ঠানে আয়োজন করা হয় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে। এতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, বন্ড সুবিধার অপব্যবহার রোধ করা গেলে বছরে দুটি পদ্মা সেতু তৈরি করার মতো টাকা সরকারের রাজস্ব খাতে জমা হবে।