'চিন্তাশীল মানুষ হতে হলে বইয়ের বিকল্প নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের চিন্তাশীল মানুষ হতে হবে। চিন্তাশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে বইয়ের বিকল্প কিছু নেই। গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বইমেলা ও স্বাধীনতা উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এ উৎসবের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মাহবুবুর রহমান, রাজনীতিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন প্রথম আলো বন্ধুসভা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সহকারী অধ্যাপক সুমন গাঙ্গুলী।
আলোচনা সভার পর বিকেলে অনুষ্ঠিত হয় বিজ্ঞানীদের সঙ্গে শিক্ষার্থীদের আড্ডা। এতে অংশ নেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. ফরিদ আহসান, রসায়ন বিভাগের অধ্যাপক তাপসী ঘোষ রায়, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক দানেশ মিয়া। এরপর ছিল রম্য বিতর্ক। সন্ধ্যায় চট্টগ্রাম বন্ধুসভা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা গান, নাচ ও আবৃত্তি করেন।