‘চুরি করি না, তাই প্রাইভেট রোগী দেখে সংসার চালাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশুতোষ দাস অফিস চলাকালে বাসায় বসে রোগী দেখেন। এর সত্যতা স্বীকার করে তিনি বলেন, ‘চুরি করি না, তাই প্রাইভেট রোগী দেখে সংসার চালাই।’গতকাল সোম-বার দুপুর সাড়ে ১২টার দিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, জরুরি বিভাগে চিকিৎসকের চেয়ার শূন্য। ওয়ার্ডবয় এদিক-সেদিক পায়চারি করছেন। সামনে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগে রোগীদের দীর্ঘ সারি। পুরুষ কক্ষে রোগী দেখছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসিবুর রহমান। বহির্বিভাগের শিশু কক্ষেও কোনো চিকিৎসক নেই। পরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে গিয়ে তাঁকেও পাওয়া যায়নি। একজন কর্মচারী জানান, ওই কর্মকর্তা বাসায় রোগী দেখছেন। হাসিবুর রহমান বলেন, ‘সকাল থেকেই রোগীদের দীর্ঘ লাইন। একাই সব দেখছি।’তিন দিন ধরে হাসপাতালে বাচ্চা নিয়ে আছেন উজান ধল গ্রামের সুপ্রভা দাস। তিনি বলেন, ‘আমার বাচ্চার ডায়রিয়া হইছে। তিন দিন হয় এসছি। ডাক্তার শুধু মুখের স্যালাইন খাইতে দিছে। বাচ্চার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।’ আরেক রোগী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের মৌখলা গ্রামের উপেন্দ্র নাথ (৫০) বলেন, ‘দিরাই হাসপাতাল আমাদের কাছে। চারদিন ধরে আছি। সরকারি কোনো ওষুধ এখনো পাইনি।’বেলা একটার দিকে হাসপাতালের কাছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ম-কর্তার বাসায় গিয়ে দেখা গেছে, বাসভবনের দোতলায় রোগীর দীর্ঘ সারি। পাশেই বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতি-নিধিরা অপেক্ষা করছেন। এ সময় আশুতোষ দাস বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিৎসকের মধ্যে আছেন চারজন। দুজন ফার্মাসিস্টের মধ্যে একজনও নেই। সিনিয়র স্টাফ নার্সের নয়জনের মধ্যে আছেন দুজন। ল্যাব টেকনিশিয়ান দুজনের একজনও নেই। আয়া পাঁচজনের মধ্যে আছেন একজন।অফিস চলাকালে আপনি বাসায় রোগী দেখছেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি ওই কথা বলেন।