'চেহারা দেখিয়ে লাভ নেই'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা। দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। সেখানে নন্দীরহাটের একটি কমিউনিটি সেন্টারে পথসভা হবে।
তবে নেতা-কর্মীদের মূল আগ্রহ নাছিরের দৃষ্টি আকর্ষণের। বিষয়টি লক্ষ করে আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম তাঁর বক্তব্যে বলেন, ‘প্রার্থীর পক্ষে নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। প্রার্থীর সামনে চেহারা দেখিয়ে ঘুরলে কোনো কাজ হবে না।’
এম এ সালাম বলেন, লোক দেখানো প্রচারণা নয়। চেহারা দেখিয়ে লাভ নেই। মানুষকে বোঝাতে হবে। আস্থা অর্জন করতে হবে তাঁদের।