'চ্যানেল এস' দল চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ‘চ্যানেল এস’ দল। গতকাল রোববার বিকেল পাঁচটায় নগরের রিকাবীবাজার এলাকার জেলা স্টেডিয়ামে এ খেলা হয়। খেলায় ‘চ্যানেল এস’ দল ৩-১ গোলের ব্যবধানে ‘বাংলাদেশ প্রতিদিন’ দলকে হারিয়েছে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রবীণ ফুটবলার রণজিৎ দাস, সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, বাফুফের কার্যনির্বাহী পরিষদের সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম প্রমুখ।