‘ছাত্রলীগ ও যুবলীগ নামধারীরা কার্যালয় ভাঙচুর করেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুসংখ্যক ছাত্রলীগ ও যুবলীগের নামধারী উচ্ছৃঙ্খল লোক গত শুক্রবার ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের আসবাবপত্র রাস্তায় নিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।গতকাল রোববার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী বলেন, শনিবারের সংঘর্ষের ঘটনায় ২৭ জনের নাম উল্লেখসহ আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শনিবার রাতভর অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে। পরে ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে চার ছাত্রলীগের কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন প্রদীপ সরকার, রেমিচ পাহান, মো. সুমন ও সোহেল রানা।