'ছাত্রলীগের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বলেছে, বিজয় একাত্তর হলের ঘটনার সংবাদ সংগ্রহ শেষে ফেরার সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় এক সাংবাদিক আহত হওয়ার ঘটনায় ওই হলের কমিটি বিলুপ্তির দাবিতে সংগঠনটির সব ধরনের কর্মসূচি বর্জন করবে সমিতি। ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় বার্তা সংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইমরান হোসাইন আহত হওয়ার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল শুক্রবার গণমাধ্যমে সমিতির পাঠানো বিবৃতিতে বলা হয়।