'ছাত্রস্বার্থ পরিপন্থী' বাজেট বাতিলের দাবি ছাত্র ফ্রন্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বাতিল করে সম্পূর্ণ রাষ্ট্রীয় বরাদ্দে বিশ্ববিদ্যালয় পরিচালনার বাজেট প্রণয়ণের দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা।

গতকাল রোববার ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভা মজুমদার ও সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। আগের দিন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে ৬৬৪ কোটি ৩৭ লাখ টাকার এই বাজেট পাস করা হয়।

বিবৃতিতে নেতারা বলেন, বাজেটে ১১ কোটি ৭২ লাখ টাকা ঘাটতি রয়েছে। ফলে শিক্ষার্থীদের বেতন বৃদ্ধি, সান্ধ্য কোর্স চালুসহ শিক্ষার দর্শন ও ‘ছাত্রস্বার্থ পরিপন্থী’ কার্যক্রম বাড়বে। বিশ্ববিদ্যালয়ের প্রাণ গবেষণা খাতে মোট বাজেটের মাত্র ২ ভাগ বরাদ্দ রাখা হয়েছে। যা দিয়ে মানসম্মত গবেষণা সম্ভব নয়।