'ছায়া সংসদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জেলা স্টেডিয়ামের ব্যায়ামাগারে আয়োজিত তথ্যমেলার সমাপনী দিনে গতকাল বিকেলে ‘ছায়া সংসদ’ বিতর্ক হয়েছে। ‘তথ্য অধিকার আইন ২০০৯ কার্যকর প্রয়োগই দুর্নীতি প্রতিরোধ করবে’ বিষয়ক এ বিতর্কে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। বিতর্কের পর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সেবা সম্পর্কিত এক মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ মেলার আয়োজক সিলেট জেলা প্রশাসন ও টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক)।