'ছি ছি, ওসি'র দুর্নীতি তদন্তে দুটি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম
বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম


বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া বগুড়া থেকে তাঁকে প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ঢাকায় পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
আজ সোমবার প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘ছি ছি, ওসি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, বগুড়ার শাজাহানপুর থানায় দায়ের করা একটি মামলার প্রধান আসামি জামায়াতে ইসলামীর নেতা ও উপজেলা চেয়ারম্যান ইয়াছিন আলীর কাছ থেকে ৩৫ লাখ টাকা দামের পাঁচ শতক জমি নিয়েছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম। তবে দলিল নিবন্ধন হয়েছে ওসির দুই ভাইয়ের নামে। জমিটি ‘ঘুষ’ হিসেবে নিয়ে ওসি তাঁর দুই ভাইয়ের নামে দলিল করে দিয়েছেন বলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা মনে করছেন।
প্রতিবেদনটি প্রকাশের পর মাহমুদুল আলমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজশাহীর ডিআইজি ও বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বগুড়ার শাজাহানপুর থানায় হামলার আসামি জামায়াত নেতা ইয়াসিন আলীর কাছ থেকে ইট দিয়ে ঘেরা জায়গাটি ‘ঘুষ’ পেয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম প্রথম আলো
বগুড়ার শাজাহানপুর থানায় হামলার আসামি জামায়াত নেতা ইয়াসিন আলীর কাছ থেকে ইট দিয়ে ঘেরা জায়গাটি ‘ঘুষ’ পেয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম প্রথম আলো


বগুড়া জেলা পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে বলেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন ও সহকারী পুলিশ সুপার গাজীউর রহমানকে সদস্য করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। এ ছাড়া রাজশাহীর ডিআইজির কার্যালয় থেকেও এ বিষয় একটি তদন্ত কমিটি করা হয়েছে।
মোজাম্মেল হক বলেন, ‘বর্তমানে যেহেতু নির্বাচন কমিশনের আদেশ ছাড়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রত্যাহার করা যায় না, তাই ওসি মাহমুদুল আলমকে বগুড়া থেকে প্রত্যাহারের জন্য পুলিশ সদর দপ্তরে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজার রায় ঘোষণার পর গত ৩ মার্চ শাজাহানপুর থানা ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় দায়ের করা চারটি মামলার মধ্যে একটি মামলার প্রধান আসামি শাজাহানপুর উপজেলার চেয়ারম্যান ইয়াছিন আলী। তিনি জেলা জামায়াত নেতা। অভিযোগ উঠেছে, ইয়াছিনের কাছে থেকে ৩৫ লাখ টাকা দামের পাঁচ শতক জমি নিয়েছেন ঘুষ’ হিসেবে নিয়েছেন ওসি মাহমুদুল আলম। তবে জমির দলিল করা হয়েছে ওসির দুই ভাই মাহবুবুর রহমান তালুকদার ও শাহিন রেজার নামে। দুজনের নামে আড়াই শতক করে জমি ভাগ করা।

আরও পড়ুন... ছি ছি, ওসি