'ছিঃ ই ছি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদা কাপড় দিয়ে মোড়ানো কফিন আদলের একটি বক্স। তাতে লেখা—‘ছিঃ ই ছি’। কাঁধে করে চারজন বহন করে যাচ্ছিলেন। পেছনে মিছিলে চলছিল স্লোগান—‘ছি ছি ইসি/ লাজ্জায় মরেছি...’। গতকাল রোববার সিলেটে অবরোধের দ্বিতীয় দিনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ডাকা হরতালের সূচনায় এ রকম মিছিল দৃষ্টি কাড়ে অনেকের। চলমান সরকারবিরোধী আন্দোলনে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাদের মুক্তির দাবির পাশপাশি নির্বাচনের তফসিল বাতিল করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে মিছিলে নানা স্লোগানও উচ্চরিত হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট