‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দেওয়ানহাট মোড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দিলীপ আচার্য (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্যমতে, ছিনতাইকারীরা তাঁকে ছুরকাঘাত করে। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে দেওয়ানহাট মোড় থেকে তাঁকে উদ্ধার করা হয়।ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, দিলীপের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার কুইনপুর এলাকায়। নগরের ওয়াসা মোড়ে তিনি একটি দর্জির দোকানে কাজ করতেন। কর্মস্থল থেকে পায়ে হেঁটে বন্দর এলাকায় যাওয়ার সময় তিনি টাইগারপাস মোড় এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর হাঁটুতে ছুরি ঢুকিয়ে দেয়। গভীর রাতে আশপাশে লোকজন না থাকায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।আরেফিন জুয়েল বলেন, ছিনতাইকারীরা দিলীপের মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। ছিনতাইকারীরা অচিরেই ধরা পড়বে বলে তিনি মনে করছেন।