‘ছোটবেলা থেকেই গণতান্ত্রিক আচরণের শিক্ষা প্রয়োজন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, সমাজের প্রতিটি স্তরে চর্চার মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ঘটে। ছোটবেলা থেকে ছেলেমেয়েদের গণতান্ত্রিক আচরণ ও রীতিনীতি সম্পর্কে শেখানো গেলে বড় হয়ে তারা গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারবে।গতকাল শুক্রবার জাতীয় সংসদের মন্ত্রী হোস্টেলে কমনওয়েলথ দিবস ২০১০ উপলক্ষে অনুষ্ঠিত উন্মুক্ত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্পিকার আবদুল হামিদ এ কথা বলেন। স্পিকার বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এ দেশে গণতন্ত্রকে ধ্বংস করা হয়। তার পর থেকে বারবার দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হয়। ভবিষ্যতে গণতন্ত্রকে সুসংহত করতে শিশুদের গণতন্ত্রমনা হিসেবে গড়ে তুলতে হবে।’ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র সম্পর্কে চিন্তাচেতনার বিকাশ ঘটাতে সাহায্য করবে।পরে স্পিকার ও ডেপুটি স্পিকার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ফারজানা নূর বিনতে খালেদ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয় মীর তাকহীম রাইয়ান।