‘ছড়ায় ছন্দে গড়ি দেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে তিন দিনব্যাপী নবম ছড়া উৎসব শুরু হয়েছে। উৎসবের দ্বিতীয় দিনে গতকাল শনিবার আলোচনা সভা হয়। আলোচনার বিষয় ছিল ‘ছড়ায় ছন্দে গড়ি দেশ, মুক্তচিন্তার বাংলাদেশ’।শিক্ষাবিদ আবু খালেদ পাঠানের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি হেলাল হাফিজ। অন্যদের মধ্যে আলোচনা করেন: অধ্যাপক মোহাম্মদ আশরাফউদ্দিন, ছড়াকার আমিরুল ইসলাম, কবি রাজু আলীম, কবি শামীমা চৌধুরী, কবি ও প্রাবন্ধিক কাজী আবুল এহসান প্রমুখ। এর আগে গত শুক্রবার সকালে স্থানীয় সমবায় কমিউনিটি সেন্টারে এই উৎসবের উদ্বোধন করা হয়। বেলা ১১টার দিকে ছড়া উৎসবের উদ্বোধন করেন ছড়াকার রফিকুল হক দাদু ভাই। জেগে উঠো নরসুন্দা সাহিত্য সংগঠনের উদ্যোগে উৎসব পর্ষদ সভাপতি আহম্মেদ উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, অধ্যাপক রোবাইয়াত ফেরদৌস প্রমুখ।