
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে জঙ্গিদের বিচার চলছে, মানবতাবিরোধীদের বিচার চলছে। বিচারের রায় হওয়ার যখন সময় এসেছে, তখন এগুলো নস্যাৎ এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নাশকতা চালানো হচ্ছে। হঠাৎ করে দুই-এক জায়গায় আক্রমণ শুরু হয়ে গেছে।
সাভারে হামলার শিকার পুলিশ সদস্যদের দেখতে আজ বুধবার সেখানকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিকল্পনা করে কী করা যায়, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা যেকোনো মূল্যে এদের চিহ্নিত কবর এবং প্রতিহত করব।’
দেশবাসীকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই জঙ্গিদের যেন আশ্রয়-প্রশ্রয় না দেওয়া হয়। তাদের যেন পুলিশে ধরিয়ে দেওয়া হয়। এরা মানবতার শত্রু, মানুষের শত্রু, সভ্যতার শত্রু।
অারও পড়ুন:-
চেকপোস্টে প্রকাশ্যে পুলিশ সদস্য খুন