'জঙ্গিদের মাথা তুলে দাঁড়ানোর শক্তি নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিদের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যারা হঠাৎ করে জঙ্গি হয়ে আত্মঘাতী দল হয়ে গিয়েছিল, পুলিশ তাদের দমন করেছে। এখন তাদের মাথা তুলে দাঁড়ানোর শক্তি নেই।

বরিশাল কোতোয়ালি মডেল থানা পরিদর্শন শেষে গতকাল রোববার এ কথা বলেন আইজিপি।