‘জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ইমামদের প্রচার চালাতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। তাই জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ইমামদের প্রচারণা চালাতে হবে। এর নেতিবাচক দিক নিয়ে আলোচনা করতে হবে। গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর গ্রামের জামে মসজিদে নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কুমিল্লা জেলা কৃষিশ্রমিক অধিকার মঞ্চের সভাপতি মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির মজুমদার প্রমুখ। জানা যায়, মো. ওমর ফারুক গতকাল কুমিল্লা দক্ষিণ রামপুর গ্রামের মসজিদের সামনের পুকুরের পাড়ের সংস্কারের জায়গা দেখতে যান। চলতি অর্থবছরে জেলা পরিষদের অর্থায়নে ছয় লাখ ৬৫ হাজার টাকায় ওই সংস্কারকাজ হবে।