'জঙ্গিবাদ মৌলবাদ গণতন্ত্রের মূল বাধা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশ গণতন্ত্রের আছে। তবে জঙ্গিবাদ ও মৌলবাদ এখনো গণতন্ত্রের প্রধান বাধা।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. শামসুল আলম খান মিলনের ২৪তম মৃত্যুবার্ষিকী (ডা. মিলন দিবস) উপলক্ষে গতকাল বুধবার জাসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে হয় এ আলোচনা সভা।
তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৪৩ বছর পার হলেও চক্রান্ত ও ষড়যন্ত্র এখনো থামেনি। তবে সামরিক স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা থেকে দেশ গণতন্ত্রের পথে হাঁটছে। জাসদের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন মোয়াজ্জেম হোসেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদ প্রমুখ।
দিনটি উপলক্ষে গণফোরামের উদ্যোগে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আ ও ম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।