'জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে আওয়াজ তুলতে হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেছেন, ‘জঙ্গিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এর বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে আওয়াজ তুলতে হবে। কারণ, এই ব্যাধিতে সারা দেশ আক্রান্ত হলে রক্ষা নেই।’
গতকাল বুধবার নগরের পাহাড়তলী কলেজ সাধারণ ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নেতা ইসমাইল হোসেন।