'জঙ্গিরা বেপরোয়া হয়ে উঠছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ এখন জাতীয় ও বৈশ্বিক সমস্যা। এ সমস্যা নিরসনে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল শুক্রবার চট্টগ্রামে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন।

বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার দাবি ও জঙ্গি তৎপরতার প্রতিবাদে ইসলামী ছাত্রসেনা মহানগর উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। নিহত ফারুকী ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

সমাবেশে ইসলামী ফ্রন্ট নেতা আবুল কাশেম নূরী বলেন, বাতিল গোষ্ঠী ও জঙ্গিবাদীদের হাতে নৃশংসভাবে খুন হন ফারুকী। দুই বছরেও তাঁর খুনিদের গ্রেপ্তার করা যায়নি। এই হত্যাকাণ্ডের বিচারে সরকার ব্যর্থ হওয়ায় খুনি-জঙ্গিবাদীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। গুলশান রেস্তোরাঁ, শোলাকিয়া ঈদগাহে জঙ্গি হামলা এর বড় দৃষ্টান্ত।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নুরুল ইসলাম জিহাদী, নাঈমুল ইসলাম, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ রিয়াজ হোসাইন, শফিউল আলম, মুহাম্মদ আলমগীর ইসলাম, সৈয়দ এনামুল হক, কাজী আবুল ফোরকান হাশেমী প্রমুখ।