'জঙ্গি' সাকেরের জামিন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসবিরোধী আইনের দুই মামলায় সন্দেহভাজন জঙ্গি ফিদা মুনতাসির সাকেরকে (২৭) হাইকোর্টের দেওয়া জামিন তিন মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।
ওই দুই মামলায় চলতি বছরের ৬ জুন সাকেরকে ছয় মাসের জন্য জামিন দিয়েছিলেন হাইকোর্ট।
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। শুনানি শেষ আজ আদেশ দেন আপিল বিভাগ।
পুলিশের খাতায় সাকেরের পরিচয়ে বলা হয়েছে, তিনি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন সমন্বয়ক।
২০১৫ সালের জুনে রাজধানী থেকে সাকেরসহ সন্দেহভাজন ১০ জঙ্গিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আরও পড়ুন:
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১০