'জঙ্গি' সাদ্দাম ১০টি হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ মারজানের সঙ্গে নিহত সাদ্দাম উত্তরাঞ্চলে একাধিক জঙ্গি হামলা ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। সে পাঁচটি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি এবং আরও পাঁচটি হত্যা ও হত্যা চেষ্টা মামলারও আসামি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

যে মামলাগুলোর আসামি: সাদ্দাম সাম্প্রতিক সময়ে উত্তরাঞ্চলে সংঘটিত পাঁচটি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এগুলো হলো রংপুরে জাপানি নাগরিক হোসিও কুনি হত্যা, রংপুরের দরবারের খাদেম রহমত আলী হত্যা, একই জেলার বাহাই সম্প্রদায়ের রুহুল আমিন হত্যা, পঞ্চগড়ের দেবীগঞ্জ মঠের প্রধান যজ্ঞেশ্বর এবং কুড়িগ্রামের হোসেন আলী হত্যা।

এ ছাড়া নিহত সাদ্দাম গাইবান্ধার চিকিৎ​সক দিপ্তী হত্যা, সাঘাটা উপজেলার রাব্বি হত্যা, গোবিন্দগঞ্জ উপজেলার তরুণ দত্ত হত্যা এবং নীলফামা​রীর কারবালার খাদেম হত্যা চেষ্টা ও দিনাজপুরের চিরিরবন্দরের চিকিৎ​সক বিরনদ্র হত্যা চেষ্টা মামলার আসামি।