‘জনগণ যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি চায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের সেই ভয়াবহ স্মৃতি এ দেশের মানুষ এখনো ভোলেনি। তারা অচিরেই যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি চায়। ক্ষমতার তিন বছরে সরকার শুধু বিচারের প্রক্রিয়াতেই রয়ে গেছে।শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রমা আবৃত্তি সংগঠন আয়োজিত ‘মৃত্যুঞ্জয়ী রাতের শপথ’ শিরোনামে স্মৃতিচারণা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। গতকাল বুধবার সন্ধ্যায় মুসলিম ইনস্টিটিউট হল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদজায়া বেগম মুশতারী শফি, মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক প্রমুখ।বক্তারা বলেন, স্বাধীনতার ৪০ বছরেও পাকিস্তানি সেনাদের প্রকাশ্যে সহযোগিতাকারীদের বিচার হয়নি। কেন এই দীর্ঘসূত্রতা? যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না এবং বিচার রুখতে নানা ষড়যন্ত্রে লিপ্ত, অচিরেই তাদের একটি তালিকা করা দরকার। দেশবাসীর এখনই ঘুরে দাঁড়ানোর সময়। তাঁরা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার এবং শাস্তি নিশ্চিতকরণই হবে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।