‘জনগণ হামলা শুরু করলে পালাবার পথ পাবে না জামায়াত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে ‘প্রতিরোধ দিবসের’ সমাবেশে সিপিবির নেতারা বলেন, জামায়াতে ইসলামী অন্তর্ঘাত ও সশস্ত্র রাজনীতির ভয়ংকর পথে যাত্রা শুরু করেছে। জনগণ যদি জামায়াতের ব্যাংক-বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ওপর হামলা শুরু করে, তাহলে তারা পালাবার পথ খুঁজে পাবে না।গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশে দলটির উপদেষ্টা মনজুরুল আহসান খান জামায়াত ও অন্যান্য প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ হোসেন।