‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। সেই চেষ্টা নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গতকাল মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার মেয়র আবু তাহের ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র এম শাহজাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। অনুষ্ঠানে উপজেলার দুই হাজার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।এরপর শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া মিরসরাইয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন এবং প্রথম আলোর মিরসরাই প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর।