'জনগণের মুখোমুখি' অনুষ্ঠানে প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী পৌরসভা নির্বাচনের প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ অনুষ্ঠান হয়।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) শ্রীবরদী উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সুজনের উপজেলা শাখার সভাপতি শাহ কোহিনুর হোসেন। অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা নির্বাচিত হলে পৌরসভার উন্নয়নে কী করবেন—ভোটারদের এমন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবদুল্লাহ ছালেহ, তাঁতিহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবু সাইদ ও স্বতন্ত্র প্রার্থী আবু রায়হান মোহাম্মদ আল বেরুনিসহ প্রায় এক ডজন কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।
শ্রীবরদী পৌরসভায় তিনজন মেয়র প্রার্থী ভোট করছেন। তাঁদের মধ্যে বিএনপির প্রার্থী আবদুল হাকিম ওই অনুষ্ঠানে ছিলেন না। এ বিষয়ে জানতে গতকাল সোমবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে জানতে সুজনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল ধরেননি।
রেজাউল করিম ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।