‘জনগণের মুখোমুখি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো ‘জনগণের মুখোমুখি’ হলেন নীলফামারী পৗরসভার মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদসহ পৌরসভার কাউন্সিলররা। গতকাল শনিবার সকালে নীলফামারী শিল্পকলা মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানটি স্থানীয় ডিশ চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সনাকের সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়। অনুষ্ঠানে উপস্থিত পৌরসভার বাসিন্দারা মেয়রকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। পৌরসভার মান উন্নয়ন, সেবা-সংক্রান্ত সমস্যা ও সমাধান, জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি, পৌরবাসীর অধিকারসহ বিভিন্ন বিষয়ে নাগরিকদের করা প্রশ্নের উত্তর দেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা।