‘জনতার ইলিয়াস আলীকে জনতার কাছে ফিরিয়ে দিন।’ বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এক মাসের ধারাবাহিক আন্দোলনের মাথায় গতকাল শনিবার সিলেটে বিএনপির অঙ্গসংগঠন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে ইলিয়াসকে ফিরিয়ে দিয়ে সিলেটে বিএনপির ৫৩৩ জন নেতা-কর্মীর নামে ভিত্তিহীন অভিযোগপত্র ও সব মামলা প্রত্যাহার এবং ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা বিশ্বনাথ-বালাগঞ্জে পুলিশি হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন নেতারা।ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকা থেকে গাড়িচালকসহ ‘নিখোঁজ’ হন। এ ঘটনার পরদিন থেকে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটসহ সারা দেশে ধারাবাহিক আন্দোলন শুরু হয়।সিলেটে ১৮ এপ্রিল ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে অবরোধ, ২২ ও ২৩ এপ্রিল হরতাল চলাকালে বিশ্বনাথে পুুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একাধিক মামলায় এ পর্যন্ত ৫৩৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, এসব মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ শতাধিক নেতা-কর্মী করাবন্দী রয়েছেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ময়নুল হকের পাঠানো যৌথ বিবৃতিতে স্বাক্ষরদাতারা হচ্ছেন, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, নগর বিএনপির সভাপতি এম এ হক, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, জেলার সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, নগরের সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ ফখরুল ইসলাম, জেলা আইনজীবী ফোরামের সভাপতি আশিক উদ্দিন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর আশরাফ, নগর ছাত্রদলের সভাপতি জিয়াউল গণি আরেফিন, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দীকী, জেলা মহিলা দলের পক্ষে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক পাপিয়া চৌধুরী, সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর রুকসানা বেগম, সালেহা কবির, নগর মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সাধারণ সম্পাদক হাদিয়া চৌধুরী, জেলা জাসাসের আহ্বায়ক জসীম উদ্দিন, নগর জাসাসের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা, জেলা শ্রমিক দলের সভাপতি মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক সুরমান মিয়া, মহানগর শ্রমিক দলের সভাপতি আলকাছ মিয়া, জেলা সাংস্কৃতিক দলের আহ্বায়ক আসলাম মোমিন ও জেলা জিয়া ব্রিগেডের আহ্বায়ক ছালেহ আহমদ খান।যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা হচ্ছেন, দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মকন মিয়া, বরইকান্দি ইউপি চেয়ারম্যান হাবিব হোসেন, কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম, তেতলী ইউপি চেয়ারম্যান উসমান মিয়া, সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউপি চেয়ারম্যান শহীদ আহমদ, খাদিমনগর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, হাটখোলা ইউপি চেয়ারম্যান জমির উদ্দিন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, মোগলগাঁও ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউপি চেয়ারম্যান আবদুল মালিক, গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া ইউপি চেয়ারম্যান লুৎফুল হক, কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান নাসরুল হক, বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউপি চেয়ারম্যান এম এ অদুদ রুকন, ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউপি চেয়ারম্যান মো. লিলু মিয়া, দশঘর ইউপি চেয়ারম্যান শফিক উদ্দিন আহমদ, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দীকী, রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, ওসমানীনগর থানার ওসমানপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী, তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী, বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আবদুন নুর।