‘জনসচেতনতা সৃষ্টিতে ইমামদের ভূমিকা থাকতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদবিরোধী প্রচারণায় জনসচেতনতা সৃষ্টিতে ইমামদের ভূমিকা থাকতে হবে। ধর্ম ও রমজানের দোহাই দিয়ে কেউ জঙ্গি তৎপরতায় লিপ্ত হওয়ার খবর কারও জানা থাকলে তা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। গতকাল বুধবার সকালে হবিগঞ্জের মাধবপুর থানা কমপ্লেক্স মিলনায়তনে ইমামদের সঙ্গে পুলিশের জঙ্গিবাদবিরোধী এক প্রচারণামূলক সভায় এ কথা বলা হয়।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর পুলিশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন। মাধবপুর ডাকবাংলো মসজিদের ইমাম এহতেশামুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিনুল হক, সদর জামে মসজিদের ইমাম সালাউদ্দিন আহমেদ, বুল্লা ইউনিয়নের রামপুর জামে মসজিদের ইমাম হুসাইন আহামেদ, ছাতিয়াইন ইউনিয়নের সাকুচাইল জামে মসজিদের ইমাম ফরাস উদ্দিন, আদাঐর ইউনিয়নের মৌছপুর জামে মসজিদের ইমাম মোস্তাকিম হোসেন প্রমুখ।