'জনসাধারণের ইতিহাস লেখা হচ্ছে না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, বাংলাদেশে ইতিহাসবিষয়ক অনেক প্রতিষ্ঠান রয়েছে। তার পরও জনসাধারণের ইতিহাস তেমন গুরুত্ব দিয়ে লেখা হচ্ছে না। সব সময় বিজয়ীরাই ইতিহাস রচনায় হাত দিয়েছে। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃত করেছিল হত্যাকারীরা। গতকাল শুক্রবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে ইতিহাস একাডেমি আয়োজিত ‘ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক দশম আন্তর্জাতিক সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী এ কথা বলেন। সংগঠনের সভাপতি এ কে এম মোহসীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নায়েমের মহাপরিচালক এ এস মাহমুদ।