প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার কুমিল্লায় আন্তর্জাতিক জনসেবা দিবস পালিত হয়েছে। বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে ওই সভা হয়। জেলা প্রশাসক বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জনসেবক হতে হবে। এ জন্য দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।