'জনস্বার্থ মামলার রায়' বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া বেশ কয়েকটি রায়ের সংকলন নিয়ে ‘জনস্বার্থ মামলার রায়’ নামে বই প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আজ রোববার দুপুরে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট আইনজীবী মনজিল মোরসেদ পরিচালিত রিট মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ৪৭টি মামলার রায় বইয়ে স্থান পেয়েছে। বইটি প্রকাশ করেছে হাক্কানি পাবলিশার্স।

আইনজীবী মোকছেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর উল ইসলাম, মওদুদ আহমদ, এ বি এম নুরুল ইসলাম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বক্তব্য দেন।