‘জরুরি সংবাদপত্র’ গাড়িতে লিখে মাদক পাচার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জরুরি সংবাদপত্র’ লিখে পিকআপ ভ্যানে করে মাদক পাচারের সময় কক্সবাজারের গোয়েন্দা পুলিশ (ডিবি) রামু থেকে গতকাল রোববার সকালে দুজন ব্যক্তিকে আটক করেছে।আটক ব্যক্তিরা হলেন রামুর তুলাবাগান এলাকার মঞ্জুর আলম (২০) ও বাদশা মিয়া (১৮)। এ সময় পুলিশ পিকআপ থেকে দুই হাজার লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে।কক্সবাজার ডিবি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ সোহেল জানান, গতকাল ভোর সাড়ে চারটার দিকে পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে মদ বোঝাই করে পিকআপটি রামুর মণ্ডলপাড়া স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারের সামনে অবস্থান নেয়। এ সময় মদসহ পিকআপটি জব্দ করা হয়। আটক দুজনকে রামু থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে। পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, ইদানীং বিভিন্ন প্রাইভেটকার, মাইক্রোবাস ও পিকআপে জরুরি সংবাদপত্র লিখে গোপনে ইয়াবা, চোলাই মদসহ বিভিন্ন চোরাই পণ্য পাচার করা হচ্ছে।