'জলবায়ু পরিবর্তনে হারিয়ে যাচ্ছে দ্বীপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কুতুবদিয়াসহ বিভিন্ন দ্বীপ তলিয়ে যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ঘূর্ণিঝড়ের কারণে কুতুবদিয়া দ্বীপের অধিকাংশ সবুজ ধানখেত প্রায় হারিয়ে গেছে। সেখানে এখন লবণাক্ত মাটির পরিমাণ বেড়ে গেছে। গত কয়েক দশকে হাজার হাজার অধিবাসী দ্বীপটি ছেড়ে অন্যত্র চলে গেছেন। কারণ কুতুবদিয়ায় কৃষিকাজ দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। এ অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনের পাশাপাশি মাটির ক্ষয়কেও দায়ী করা হয়েছে। ভয়েস অব আমেরিকা