'জল্লা' উদ্ধার অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে ছড়া-খালের পর এবার ‘জল্লা’ উদ্ধারে অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। ছড়া-খালের সঙ্গে মিলিত হওয়া জলাশয় আকৃতির কিছু নালা স্থানীয়ভাবে ‘জল্লা’ নামে পরিচিত। নগরের মধ্যবর্তী জল্লারপাড় এলাকার ‘জল্লা’ দখলমুক্ত করতে গতকাল বৃহস্পতিবার করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও নির্বাহী হাকিম শরীফুজ্জামানের উপস্থিতিতে মেয়র আরিফুল হক চৌধুরী অভিযানে নামেন। বিকেল পর্যন্ত জল্লার ওপর একটি রেস্তোরাঁর বর্ধিত অংশ, একটি কলোনির কয়েকটি স্থাপনা ভেঙে মেয়র নিজ হাতেই উদ্ধার অভিযানের সূচনা করেন। কাল শনিবার পর্যন্ত এ অভিযান চলবে। নিজস্ব প্রতিবেদক, সিলেট