'জাইকা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড' পেল স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোলিও নির্মূলের স্বীকৃতি হিসেবে জাপান সরকারের ‘জাইকা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। আজ রোববার স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের জাইকা প্রতিনিধির হাত থেকে এ সনদ গ্রহণ করেন।

এ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রায় আট বছর পোলিওমুক্ত থাকার পর ২০১৪ সালের ২৭ মার্চ বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পোলিওমুক্ত ঘোষণা করে। দেশকে পোলিওমুক্ত রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শর্ত অনুযায়ী বাংলাদেশ সরকার ২০১৫ সালের ২১ মার্চ থেকে নিয়মিত সম্প্রসারিত টিকাদান কার্যক্রমে সব শিশুকে ওপিভি টিকার পাশাপাশি এক ডোজ আইপিভি টিকা দিয়ে আসছে। নিয়মিত টিকাদান কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ এ পর্যন্ত মোট ২১টি জাতীয় টিকা দিবস পালন করেছে। ।

মন্ত্রী জাপান সরকারের উদ্দেশে বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রেখে আসছে।

সনদ প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন